• লাইফস্টাইল

হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতায় উপকারী খেজুর, বলছেন বিশেষজ্ঞরা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর খাবারের তালিকায় খেজুরের অবস্থান অনেক ওপরে। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে নিয়মিত খেজুর খেলে হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে। 

পুষ্টিবিদরা জানিয়েছেন, প্রতিদিন অতিরিক্ত না খেয়ে প্রায় তিনটি খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। বিশেষ করে এটি হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞদের ভাষ্য, খেজুরে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। ফলে দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগের ঝুঁকি কমতে পারে। এছাড়া খেজুরে থাকা ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে।  

তারা আরও জানান, এসব উপাদান ধমনির দেয়ালে চর্বি জমা কমাতে সাহায্য করে, যা রক্তনালির সুস্থতা বজায় রাখতে এবং হৃদ্‌যন্ত্র ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি হওয়ায় এবং এতে প্রচুর খাদ্যআঁশ থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও ভূমিকা রাখতে পারে।

এছাড়া খেজুরে উচ্চমাত্রায় ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা হাড় মজবুত করতে এবং অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: সামা টিভি

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo