• লিড নিউজ
  • জাতীয়

‎জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে না ছুটে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তার মতে, একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

‎শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

‎তিনি বলেন, আপনাদের যদি কোনো কথা বা দাবি থাকে, তবে সুপ্রিম কোর্ট ও আমরা তা দেখব। তবে সবার কাছে আমার একটিই অনুরোধ–জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবেন।

‎বিচার বিভাগের ওপর জনআস্থা বাড়ানোর তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, আমরা চাই গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক। জুডিশিয়ারির ওপর ভরসা ও বিশ্বাসের জায়গা বাড়াতে হবে। প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থান সমতুল্য হয়। প্রতিষ্ঠানটি মানুষের ক্ষোভ বা আক্রমণের জায়গায় পরিণত হোক–এমনটা আমরা আর চাই না।
‎ 
‎অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo