ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে দলটি।
শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসছেন বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।
সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯-এ পৌঁছেছে, যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই।
গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়।
বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর বিজয়কে প্রশ্ন করেছিলেন, ‘মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ পাশাপাশি কোন কোন দল টিভিকেকে সমর্থন দেবে, সেটিও জানতে চান তিনি।
তখন বিজয়ের জবাবে সন্তুষ্ট হননি গভর্নর।
এরপর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয় জোট ও সমর্থন নিয়ে তীব্র দরকষাকষি। শুরুতেই কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। তবে তারা শর্ত দেয়, বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে কোনো জোট করা যাবে না।
সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি হয়েছিল ভিসিকে ও দুই বাম দলের অবস্থান ঘিরে। কারণ নির্বাচনের আগে তারা ডিএমকের জোটে ছিল।
শেষ পর্যন্ত ওই দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)