• লিড নিউজ
  • জাতীয়

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের বিপক্ষে গেলে পরিবর্তনের সুযোগ আছে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎আজ (শুক্রবার, ৮ মে) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেটে বিমানবন্দরে এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

‎এসময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

‎এসময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তবে কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।’

‎পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি।

‎বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই দরকার তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়।’

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo