• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপু মনি। আগামী ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‎বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।

‎ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাজিরার দিনই তাদের গ্রেফতার দেখানো হবে। পাশাপাশি, ২০১৩ সালের ৫ মে রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ এবং দুটি টিভি বন্ধসহ ঐদিন যারা যেভাবে হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল, তাদেরকেও আসামি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

‎এছাড়া ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিনের ঘটনা আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশ নিয়ে 'উসকানিমূলক' সংবাদ প্রচার করেন একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। শুনানি শেষে তাদের হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়।

‎উল্লেখ্য, বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ৬ জন।

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo