• লিড নিউজ
  • জাতীয়

‎পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা গেছে বলে সরকার ও জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ে সিলেট বিভাগের পাথর কোয়ারি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করা হবে তা নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‎তিনি জানান,  চলমান অভিযানে নিয়মিতভাবে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার  করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। কোথাও যৌথ অভিযান, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর একক অভিযান পরিচালিত হচ্ছে এবং এসব অভিযানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

‎এছাড়া বৈঠকে পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে ইকোলজিক্যালি ক্রিটিকাল এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ের জরিপ রিপোর্ট তৈরির জন্য সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‎কমিটিতে সুনামগঞ্জ ও সিলেটের জেলা প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালক থাকবেন এবং প্রয়োজনে তারা আরও বিশেষজ্ঞ সদস্য নিতে পারবে বলেও জানান তিনি।

‎তিনি আরও বলেন, পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের শেষ দিকে কমিটির রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে। এরপর আগামী মাসে আবার বৈঠক হবে।

মন্তব্য (০)





image

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮টি অঞ্চলের ওপ...

image

স্ত্রীর অনুমতি ছাড়া কি দ্বিতীয় বিয়ে করা যাবে? আইনে কী আছে

নিউজ ডেস্ক : দ্বিতীয় বিয়ে করেছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু এ...

নিউজ ডেস্কঃ ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

image

‎আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি হচ্ছে বগুড়ায়, পরিদ...

নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন...

image

‎মাইলস্টোন ট্রাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আ...

নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে...

  • company_logo