• লাইফস্টাইল

কখন তরমুজ খাওয়া উচিত, কখন হতে পারে বিপদ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা পূরণে তরমুজ খুবই জনপ্রিয় ফল। এতে প্রচুর পানি থাকার পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

তবে পুষ্টিবিদদের মতে, তরমুজ খাওয়ারও নির্দিষ্ট সময় ও নিয়ম আছে—ভুল সময়ে খেলে হজমের সমস্যা হতে পারে।

তরমুজে থাকা ফ্রুক্টোজ অনেকের শরীরে সহজে হজম হয় না। বিশেষ করে যাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) আছে, তাদের জন্য ভারী খাবারের পর তরমুজ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ফ্রুক্টোজ ঠিকমতো হজম না হলে তা কোলনে গিয়ে গ্যাস তৈরি করে, যার ফলে পেট ফাঁপা, ব্যথা বা অস্বস্তি দেখা দেয়। তাছাড়া তরমুজ দ্রুত হজম হয়, কিন্তু ভারী খাবার হজমে বেশি সময় লাগে—এ কারণে একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার সময় বা নাস্তা ও দুপুরের খাবারের মাঝখানে। যদি দুপুরে খেতে চান, তাহলে ভারী খাবারের অন্তত দুই ঘণ্টা পরে খাওয়া উচিত। তবে কখনোই ভরা পেটে তরমুজ খাওয়া ঠিক নয়।

আরেকটি বিষয় হলো, তরমুজের সঙ্গে দুধ বা দুগ্ধজাত খাবার একসঙ্গে না খাওয়াই ভালো। এতে পেটে সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে।

সবশেষে, পুষ্টিবিদরা মনে করেন, যেকোনো ফলই অতিরিক্ত খাওয়া উচিত নয়। তরমুজ উপকারী হলেও পরিমিত পরিমাণে এবং আলাদা করে খাওয়াই সবচেয়ে ভালো। গরমে সুস্থ থাকতে সঠিক সময়ে ও নিয়ম মেনে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

মন্তব্য (০)





image

‎ফ্যাটি লিভার সহজে নিয়ন্ত্রণে আনতে ২১ দিনের ৮ পরিকল্পনা

নিউজ ডেস্কঃ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ...

image

হৃদযন্ত্র সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই ৩ খাবার

নিউজ ডেস্ক : হৃদরোগের ঝুঁকি শুধু বয়স বা বংশগত কারণেই বাড়ে না, প্রতিদিনে...

image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

  • company_logo