• খেলাধুলা

ফাইনালের মঞ্চেই চোখ বায়ার্ন কোচের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ৫-৪ ব্যবধানে হারলেও ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য থেকে সরে আসছে না বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলটি পুরোপুরি প্রস্তুত।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, তাদের মূল লক্ষ্য জয়। তিনি জানান, দলের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, যা জয়ের পথে সাহায্য করবে।

তার মতে, আদর্শ হবে গোল না খেয়ে ম্যাচ জেতা, তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কোম্পানি আরও বলেন, বায়ার্ন সমর্থকরা এখন দলের প্রতি অনেক বেশি আস্থা রাখছেন। মৌসুমের শুরুতে অনেকে হয়ত ভাবেননি তারা এত দূর আসতে পারবে, কিন্তু এখন সবাই বিশ্বাস করছে ফাইনালে ওঠা সম্ভব।

টাইব্রেকারের পরিস্থিতি তৈরি হলে তার জন্যও দল সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি। ইনজুরি প্রসঙ্গে কোচ বলেন, সার্জ গ্যানাব্রি ছাড়া বাকি সবাই ফিট আছে এবং স্কোয়াডে রয়েছে। আগের মৌসুমের তুলনায় ইনজুরি কম থাকাটা দলের জন্য বড় সুবিধা বলেও উল্লেখ করেন তিনি।

ব্যক্তিগত চাপ নিয়ে প্রশ্নে কোম্পানি জানান, ম্যাচের আগে তার ঘুম নিয়ে কোনো সমস্যা হয় না এবং তিনি কোনো অতিরিক্ত চাপও অনুভব করছেন না।

মন্তব্য (০)





image

টাইগারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন হামজা

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডা...

image

জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ আশিক

নিউজ ডেস্ক : আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কো...

image

‎ফিফা বিশ্বকাপের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ভ...

নিউজ ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ-২০২৬। তবে ভারত ও চ...

image

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক : আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির...

image

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডার...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বোনাস থেকে চা...

  • company_logo