ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়াগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাউলার গ্লোবাল সোশ্যাল ইনোভেশন চ্যালেঞ্জে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সাজিদান রাফসান। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট ওলাফ কলেজে অধ্যয়নরত।
রাফসান প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার মার্কিন ডলার।
জানা যায়, প্রতিযোগিতাটিতে বিশ্বের ২৫টিরও বেশি দেশের হাজারও শিক্ষার্থী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–কে সামনে রেখে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পুরস্কার পর্বে মার্কিন উদ্যোক্তা ও সমাজসেবক রন ফাউলার নিজেই উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বিষয়ে সাজিদান রাফসান বলেন, এপেক্স স্ট্রাইডের মাধ্যমে একটি প্রস্থেটিক ডিভাইস তৈরি করে উপস্থাপন করেন তিনি। যা দক্ষিণ এশিয়ার স্বল্প-সম্পদ ও জলবায়ু–সংবেদনশীল অঞ্চলের জন্য উপযোগী। এই ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি আর্দ্রতা, পানি ও অসমতল পরিবেশে টেকসইভাবে ব্যবহার করা যায়, এবং এককালীন সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সুযোগ তৈরি করে।
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...
নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

মন্তব্য (০)