ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে আনুমানিক ৩ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ ৬ মে (বুধবার) তারিখ সকাল ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দপ্তরে "মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬" আয়োজনের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিবিজিএমএস, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান, পদাতিক স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিবিএম, পিএসসি বিশেষ অতিথি হিসেবে তাঁর বক্তব্য পেশ করেন।
বক্তব্যে 'জিরো টলারেন্স' নীতি
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশকে মাদকমুক্ত করতে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্ত এলাকায় দিন-রাত নিরলসভাবে কাজ করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এটি সফলভাবে মোকাবিলা করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য। তিনি উপস্থিত সবাইকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
উদ্ধার ও ধ্বংসকৃত মাদকের বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, ১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৯ জন আসামিসহ মোট ৩৪ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৫৩৫ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।
তারই ধারাবাহিকতায় আজ মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া নিম্নলিখিত মাদকদ্রব্যসমূহ ধ্বংস করা হয়েছে:
বিদেশি মদ: ৩,৯৮৩ বোতল
ভারতীয় ফেনসিডিল: ১০,৬১৭ বোতল, ভারতীয় বিয়ার: ২৯ বোতল
ভারতীয় গাঁজা ২৩৮.৭৯ কেজি
হেরোইন ১.৪৫৭ কেজি
কোকেন: ১.৮৯ কেজি
নেশা জাতীয় ট্যাবলেট (ভায়াগ্রা/সিনেগ্রা/ট্যাপেন্টাডল): ২৫,৮৪৫ পিস ও নেশা জাতীয় ইনজেকশন ১৯ পিস ধ্বংসকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ( ক্রাইম এন্ড অপস) সহ , চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান ও মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পারিচালক রাসেল আহমেদ সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও এসময় উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (...
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজের সময়ে ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের এক হাজতির হাসপাতাল...
কক্সবাজার প্রতিনিধি: নাফ নদীর মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থ...
জামালপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভূগর্ভস্থ...

মন্তব্য (০)