• আন্তর্জাতিক

পদত্যাগে অনিচ্ছুক মমতা, এবার মুখ খুললেন শুভেন্দু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অনিয়মের অভিযোগ এনে ইস্তফা না দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতার এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কোনো বিতর্কে না জড়িয়েই সংবিধানের দিকে আঙুল দেখিয়েছেন। শুভেন্দু বলেন, সবকিছুই সংবিধানে উল্লেখ করা আছে। আমার এই নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই।

মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, এই পরাজয় জনমতের প্রতিফলন নয়, বরং একটি বড় ষড়যন্ত্রের ফল। 

তার কথায়, আমি হারিনি, আমি পদত্যাগ করব না। সাংবিধানিক নিয়ম অনুযায়ী যা করার করতে পারে। মূলত মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাবের প্রেক্ষিতেই ভবানীপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত পরিমিত অথচ তীক্ষ্ণ প্রতিক্রিয়া দেন।

উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে এক ঐতিহাসিক পটপরিবর্তন সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। 

অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে থিতু হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ এলাকা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। 

সূত্র: এনডিটিভি।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo