• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

‎তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

‎বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

‎মন্ত্রী আরও বলেন, পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রম জোরদারে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এ ধরনের উদ্যোগে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন।

‎এসময় সিরডাপ-এর মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

‎বিশেষত সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

‎সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo