• লিড নিউজ
  • শিক্ষা

‎দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেবে সরকার, আবেদন যেভাবে

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। 

‎৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন প্রান্তিকের জন্য সোমবার (৪ মে) থেকে এই আবেদন করতে পারছেন। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাধীন শিক্ষার্থীদের আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/medical) প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

‎আবেদনের শর্তাবলির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ৩.৫০ এবং স্নাতক পর্যায়ে জিপিএ ৪.০০-এর ক্ষেত্রে ৩.০০ থাকতে হবে।

‎এতে বলা হয়, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তান এবং অন্যান্য ক্ষেত্রে যাদের অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তারা এই অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন।

‎একইসঙ্গে আবেদনের সঙ্গে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত ‘গুরুতর আহত’ মর্মে চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। আবেদনের সময়সীমা দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ এক বছরের মধ্যে হতে হবে।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানের অর্থ অনলাইনে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাবে পাঠানো হবে। তাই আবেদনের সময় সচল ব্যাংক হিসাব ও সঠিক মোবাইল নম্বর প্রদান নিশ্চিত করতে হবে। অনলাইনভিত্তিক এই কার্যক্রমের জন্য কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশন খুঁজে না পায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় তথ্যসহ ট্রাস্ট বরাবর আবেদন করে ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে।

‎‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা’ অনুসরণ করে এই সহায়তা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

  • company_logo