• লিড নিউজ
  • জাতীয়

বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু করা হবে।

পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকল চালু অথবা ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তবে বৈঠকের কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক জানা যায়নি।

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo