ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরাইলের সামরিক হামলায় পাঁচজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসা দলের ওপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, কিছু প্যারামেডিক হিজবুল্লাহ বা আমাল মুভমেন্টের সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যোদ্ধা ও অস্ত্র বহনে ব্যবহৃত হচ্ছে—এমন অজুহাতে তারা হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
এদিকে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর টায়ারে রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল নতুন করে ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ মনে করছেন, সামনে সংঘাতের তীব্রতা আরও বাড়বে, কারণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় সেবামূলক অবকাঠামো এখন ধ্বংসের মুখে ।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)