ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হাসিবুর রহমান জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেওনবুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই অকাল মৃত্যুতে কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে শনিবার (২ মে) মধ্যরাতে কাজ শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হাসিবুর একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একজন মদ্যপ চালকের দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার সকাল ৮টায় তিনি মারা যান।
হাসিবুর রহমান ২০২৩ সালের শেষ দিকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কোরিয়ায় পাড়ি জমান। মাত্র চার মাস আগেই তিনি দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার বন্ধুরা জানান হাসিব অত্যন্ত মেধাবী এবং বিনয়ী একজন মানুষ ছিলেন। তার পরিবারে এখন শুধু শোকের মাতম চলছে।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন স্থানীয় প্রবাসীরা। এই ঘটনায় সহপাঠী ও পরিচিতজনরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)