• লিড নিউজ
  • জাতীয়

শীর্ষ সন্ত্রাসী তেমন নেই: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ করা হচ্ছে, তবে শীর্ষ সন্ত্রাসী তেমন নেই বলে মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।


‎শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

‎ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা ঐ রকম সাজতে চাচ্ছে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিচ্ছে। এটা নিয়ে  দুশ্চিন্তার কিছু নেই। নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার আগেই তাদেরকে দমন করা হবে।

‎তিনি আরও বলেন, অপরাধ কমিয়ে শূন্যের পর্যায়ে নামিয়ে আনার জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক পুলিশ থাকবে। স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে, সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হবে। ক্যাম্পের পরিধি সংস্কার করে বাড়ানো হয়েছে, ফোর্সের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন হলে আরও বাড়ানো হবে।

মন্তব্য (০)





image

‎সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আ...

নিউজ ডেস্কঃ জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানে...

image

‎তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্...

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত...

image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

  • company_logo