• লিড নিউজ
  • জাতীয়

সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিলেটের কাশিপুরে বাঁশিয়া নদী পূনঃখনন কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন।

‎এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, কাশিপুরে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটি প্রায় ৮০ হাজার কৃষকের প্রথমত, সরাসরি উপকার হবে।

‎তিনি আরও বলেন, ৮০ হাজারের বাইরে দেড় লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। এই খালটা প্রায় কাটলে, আপনারা যাদের জমি-জমা আছে এই খালের দুই পাশে…ফসল যে উৎপাদন হয় প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে।

‎এ সময়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

‎জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে দিয়ে বহমান প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে ‘বাঁশিয়া নদীটি কালের বিবর্তনে ‘দখল-দূষণ ও পলি ভরাটের ফলে বিপন্নের পথে। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় ‘সুরমা নদী’ থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিলিত হয়েছে বর্ষাকালে নদীতে পানির প্রবাহ না থাকা ‘বাঁশিয়া নদী’।

মন্তব্য (০)





image

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৪৪

নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্...

image

‎ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের...

image

‎সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছে...

image

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাক...

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি ...

image

‎মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি ...

  • company_logo