ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর অষ্টম স্থানে আছি। সড়ক যত বড়ই নির্মাণ করা হোক না কেনো গাড়ি কিন্তু কমবে না। গাড়িও ততবেশি নামবে। তাই সারা দেশে রেললাইন নির্মাণে আমরা জোর দিচ্ছি। এটি করতে পারলে মানুষের যাতায়াত খরচ, মানুষের জীবন-যাপন আরও সহজ হয়ে উঠবে। তাই সারাদেশে রেললাাইন যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে।
আজ শনিবার (২ মে) সিলেটে সুধী সমাবেশে খাল খননসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ওয়াদা মোতাবেক জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু করেছি। বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। বৃষ্টির পানি কৃষি ও মানুষের প্রয়োজনে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটের সুরমা নদী, ঢাকার বুড়িগঙ্গা নদীর নীচে বিভিন্ন স্তরে আবর্জনা জন্মেছে। এতে নদী বিষাক্ত হয়ে উঠেছে। পরিবেশ রক্ষায় স্কুলে শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যাতে আজকের শিশুরা ভবিষ্যতে দেশ রক্ষায় মনোযোগ হতে পারে।
তারেক রহমান বলেন, সিলেট থেকে লন্ডন যেতে সময় লাগে ৯ ঘণ্টা। আর বাস যোগে ঢাকা যেতে সময় লাগে ১০ ঘণ্টা। ঢাকায় যাতায়াত সহজ করতে সিলেট থেকে ঢাকার রাস্তা সহজ করতে আমরা পদক্ষেপ গ্রহণ করছি।
তারেক রহমান বলেন, জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর অষ্টম স্থানে আছি। রাস্তা নির্মাণ করলে ফসলি জমিও নষ্ট হবে। গাড়িও ততবেশি নামবে। তাই রেল লাইন নির্মাণ আমাদের জন্য জরুরি। কেননা এটি করতে পারলে দেশে যাতায়াত খরচ, মানুষের জীবনযাপন আরও সহজ হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার সঙ্গে সারাদেশের রেললাইন ডাবল করে ব্যবস্থার উদ্যোগ নেবে সরকার। দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শহুরে যারা বসবাস করেন তারা কিছুটা সেবা পেলেও গ্রামের লোকজন সেই মানের সেবা পাচ্ছে না। সেবার পাশাপাশি সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যাদের মধ্যে ৮০ ভাগ নিয়োগ হবে নারী। যারা অসুস্থ্যতা খাওয়া দাওয়া ও মানুষের লাইফ স্টাইল সম্পর্কে সচেতন করবে। সিলেট মেডিকেলের অধীনে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণাধীন। এটি দ্রুত চালুর ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এটি ১২শ শয্যা বিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া সিলেটে কলকারখানা নির্মাণ করে তরুণ সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। সিলেটে আইটি পার্ক রয়েছে এটিকে আরও শক্তিশালী করে যারা ফ্রিলান্সিং করে তাদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তারেক রহমান বলেন, আড়াই মাস বয়সের একটি শিশু হাঁটতে পারে না। এ সরকারের বয়স মাত্র আড়াই মাস। আমরা দেশকে সুন্দরভাবে এগিয়ে যেতে চাই। আমার বিশ্বাস দেশকে এগিয়ে নিয়ে প্রত্যাশিত দেশ গঠন করতে পারব।
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত ...
নিউজ ডেস্কঃ জলাবদ্ধতা যাতে না হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্...
নিউজ ডেস্কঃ জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিত...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জ...
নিউজ ডেস্কঃ দেশের আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গ...

মন্তব্য (০)