ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মে দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশবাসীকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ওপর মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় তিনি দেশজুড়ে ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদ’ গড়ে তোলার ডাক দেন।
খামেনি তাঁর বার্তায় উল্লেখ করেন, ইরান সামরিক ক্ষেত্রে ইতোমধ্যে নিজেদের শক্তির সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে অর্থনৈতিক ফ্রন্টেও প্রতিপক্ষ বা শত্রুদের ‘পরাজিত ও হতাশ’ করার। এই লড়াইয়ে জয়ী হওয়া ইরানের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) শ্রম দিবস উপলক্ষে দেওয়া এই বার্তায় ইরানের অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান খামেনি। একইসঙ্গে তিনি ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা বর্তমান সংকটেও যথাসম্ভব কর্মী ছাঁটাই এড়িয়ে চলেন।
সাম্প্রতিক সংঘাত ও অস্থিরতায় যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে জনবল ধরে রাখার পরামর্শ দিয়ে খামেনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন প্রধান জাতীয় অগ্রাধিকার। এই স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমেই ইরান বর্তমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)