• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফ্লোরিডায় বৃষ্টি-লিমন হত্যা পূর্বপরিকল্পিত: পুলিশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তাদের অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্টের কাছাকাছি দূরত্বে প্রায় একই সময়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল শুক্রবার (১ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হিলসবোরো কাউন্টি শেরিফ। এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করে পুলিশ। লিমনের মরদেহ দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে। আর বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস।

‎শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির, তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ।
‎
‎হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘তদন্তের বিবরণ লোমহর্ষক। অপরাধীর কর্মকাণ্ড নিখাত শয়তানি ছাড়া কিছুই নয়। তবে দুঃখের ব্যাপার হলো আমরা দুই মেধাবী শিক্ষার্থী হারালাম।’
‎
‎এরপরই ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে থাকা বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে উদ্ধার হওয়া এ মরদেহের পরনের পোশাকের সঙ্গে নিখোঁজের দিন সিসিটিভি ফুটেজে থাকা বৃষ্টির পোশাকের মিল পান তদন্তকারীরা।
‎
‎হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘মামলা তদন্তাধীন আছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে সবকিছু দেখে যা মনে হচ্ছে তাদেরকে অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্টে কাছাকাছি দূরত্বে ও প্রায় একই সময়ে হত্যা করা হয়েছে।’
‎
‎মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর টাম্পায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানানোর পর যৌথভাবে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।
‎
‎এদিকে নিহত অপর শিক্ষার্থী লিমনের মরদেহ ফ্লোরিডার ফিউনারেল হোম থেকে শনিবার রাতে অরল্যান্ডো বিমানবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবে। সোমবার (৪ মে) সকালে মরদেহ ঢাকায় পৌছানোর কথা রয়েছে।
‎
‎নৃশংস জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসীরা।

মন্তব্য (০)





image

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্...

১

নিউজ ডেস্ক : প্যারিসের রাজপথে এখন চরম অর্থনৈতিক অসন্তোষ ও প্...

image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

২

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৪

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৫

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

  • company_logo