ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বৃদ্ধির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ বলেছেন, ‘আমেরিকানরা পিষ্ট হচ্ছে, আর ট্রাম্প ও তার শতকোটিপতি বন্ধুরা আরও ধনী হয়ে চলেছে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান টেড লিউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা লিখেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম হঠাৎ করেই কমে আসবে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে আছে। টানা দুই মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)