• লিড নিউজ
  • জাতীয়

পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়া পর পরই বন্ধ কল-কারখানা চালু করার নির্দেশনা দিয়েছে। পর্যায়ক্রমে সবগুলো চালু করা হবে যাতে যেন শ্রমিকরা কাজ করতে পারে। শ্রমিকরা ভালো থাকলে দেশও ভালো থাকবে।

শুক্রবার (১ মে) বিকালে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। 

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মন্তব্য (০)





image

‎২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্র...

নিউজ ডেস্কঃ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে...

image

‎সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আ...

নিউজ ডেস্কঃ জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানে...

image

‎তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্...

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত...

image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

  • company_logo