• লিড নিউজ
  • জাতীয়

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান তিনি।

জ্বালানি নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে।

উদ্ভুত পরিস্থিতিতে জ্বালানি বিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রোববার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

এদিকে দেশে গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের আত্মহত্যা রোধে সমীক্ষার উদ্যোগ: প্রশিক্ষণ...

নিউজ ডেস্কঃ দেশে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ক্রমবর্ধমান ঝুঁক...

image

‎আজ মহান মে দিবস

নিউজ ডেস্কঃ শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স...

image

এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির...

নিউজ ডেস্ক : গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ ন...

image

সারা দেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরম অনেকটাই কমে স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় দেশের ...

image

মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্কঃ বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। মুক্তিযুদ্...

  • company_logo