• লিড নিউজ
  • জাতীয়

তুরস্কে বাংলাদেশি ক্বারীর বিশ্বজয়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তম ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা–২০২৬’-এর কেরাত বিভাগে গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।

‎বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে আয়োজিত জমকালো ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট এরদোয়ান অন্যান্য বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।

‎এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়—হিফজুল কুরআন ও কেরাত। হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হন ক্যামেরুনের নূরুদ্দীন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইয়েমেনের শিহাব আদ-দুবাঈ।

‎অন্যদিকে, কেরাত বিভাগে প্রথম স্থান লাভ করেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় হন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি।

‎উল্লেখ্য, মোহাম্মদ ওসমান গনি রাজধানী ঢাকায় অবস্থিত শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে; দেশবাসী তাকে অভিনন্দন ও শুভ কামনায় ভাসাচ্ছে।

মন্তব্য (০)





image

‎২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্র...

নিউজ ডেস্কঃ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে...

image

‎সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আ...

নিউজ ডেস্কঃ জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানে...

image

‎তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্...

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত...

image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

  • company_logo