ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালিতে গিয়ে ঠেকেছে। তেহরান চায়, প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালি বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালিটির নাম বদলে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন। যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন।
ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন।
ছবিটি মূলত ‘আইস্টান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে ‘Strait of Trump’ দেখানো হয়।
এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি।’
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)