ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্কুলড্রেসের পাশাপাশি শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।
শিক্ষামন্ত্রী জানান, এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
তিনি জানান, সব ছাত্রের জন্য একই রকম এবং সব ছাত্রীর জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে; সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।
নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...
নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

মন্তব্য (০)