ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিল রোমানিয়া। দেশটিতে বসবাসরত নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের অবৈধ কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে রোমানিয়া সরকার।
বুধবার (২৯ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে। সোমবার (২৭ এপ্রিল) অফিশিয়াল গেজেটে এ ‘রাজক্ষমা’ (এমনেস্টি) কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।
প্রকাশিত ৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এ বিশেষ সুবিধার আওতায় পড়বেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ কার্যকর থাকবে।
বাংলাদেশ দূতাবাস জানায়, অনেক ক্ষেত্রে বাংলাদেশি কর্মীরা ওয়ার্ক ভিসা নিয়ে রোমানিয়ায় গেলেও কোম্পানি নিয়োগ দিতে অস্বীকৃতি জানায়। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন কর্মসংস্থান না মেলায় তারা অবৈধ হয়ে পড়েন। এছাড়া অনেক সময় নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে রাখলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না কিংবা সময়মতো টিআরসি (টেম্পোরারি রেসিডেন্স কার্ড) আবেদন করে না। এমন পরিস্থিতির শিকার হয়ে যারা ‘অনিচ্ছাকৃত’ অবৈধ হয়েছেন, তাদের জন্যই এ রাজক্ষমা।
নতুন আইনের সুযোগ নিতে হলে সংশ্লিষ্ট কর্মীকে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে অবশ্যই একজন নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে। ওই নিয়োগকর্তার অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর টিআরসি কার্ডের জন্য আবেদন করা যাবে।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, এই সুবিধা সবার জন্য নয়। যারা এরইমধ্যেই ‘রিটার্ন ডিসিশন’ বা দেশত্যাগের নির্দেশ পেয়েছেন অথবা যারা অবৈধভাবে (অনুপ্রবেশ) রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই ক্ষমার আওতায় পড়বেন না। এ বিষয়ে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি ব্যবস্থা, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে বুখারেস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এ ইতিবাচক উদ্যোগের ফলে কয়েক হাজার বাংলাদেশি কর্মী তাদের ভাগ্য ফেরানোর নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)