• লিড নিউজ
  • জাতীয়

‎দেশজুড়ে বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে বড় অংকের নোট ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় তারা।

‎এতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে অর্থের লেনদেন বিশেষ করে পশু ক্রয়-বিক্রয়ে বড় অংকের নোটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এই সময় জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকিও অনেক বেশি।

‎পাশাপাশি, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জাল নোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা:

‎ ১. বড় অংকের/মূল্যমানের নোট (১০০০/-, ৫০০/-, ২০০/- ও ১০০/-) গ্রহণ/প্রদান এর সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি যাচাই করতে হবে।

‎২. জাল নোট সনাক্তকরণে নিকটস্থ তফসিলি ব্যাংক/অনুমোদিত পশুর হাটসমূহে স্থাপিত তফসিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাগণের সহযোগিতা গ্রহণ করতে হবে।

‎৩. ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করতে হবে এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ/প্রদানে সতর্কতা অবলম্বন করতে হবে।

‎৪. জাল নোট প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

‎এছাড়া আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে,  https://www.bb.org.bd/en/index.php/currency/note - এই ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য (০)





image

খনি দুর্নীতি: মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন ‎

নিউজ ডেস্কঃ রাজধানীর হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হো...

image

‎ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা ‎

নিউজ ডেস্কঃ ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা ...

image

‎স্বয়ংক্রিয় অডিটের জন্য ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন নির্ব...

নিউজ ডেস্কঃ স্বয়ংক্রিয় অডিটের জন্য ৭২ হাজার ৩৪১টি আয়কর ...

image

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্কঃ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া ...

image

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট...

নিউজ ডেস্কঃ প্রচলিত সহায়তানির্ভর সম্পর্ক থেকে সরে এসে বাংলাদ...

  • company_logo