ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গত মার্চ মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দুই মাস পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পার হয়েছে।
জাহাজ ট্র্যাকিং কোম্পানি ‘কিপলার’-এর তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
এএফপি কর্তৃক বিশ্লেষিত কিপলারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে ২ মার্চ যাত্রা শুরু করেছিল।
এরপর দীর্ঘ দুই মাস বিরতি দিয়ে অবশেষে গন্তব্যের উদ্দেশ্যে এই নৌপথ পাড়ি দিয়েছে জাহাজটি।
তথ্য বলছে, নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে জাহাজটি মার্চের শেষ দিকে টানা এক মাস তাদের ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল।
তবে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় জাহাজটির সিগন্যাল পাওয়া গেছে।
কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার বিশ্লেষণমূলক নোটে উল্লেখ করেন, সম্ভবত জাহাজটি ১৮ ও ১৯ এপ্রিলের দিকে সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা অন্যান্য কয়েকটি জাহাজের যাতায়াতের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রসঙ্গত, গত মার্চ মাসের শুরুর দিকে এই রুটে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেবল ‘সোহার’ নামের একটি ট্যাংকার এই প্রণালি অতিক্রম করেছিল। যদিও সেই জাহাজটি খালি ছিল অথবা তাতে খুবই সামান্য পরিমাণ পণ্য ছিল।
এদিকে কিপলারের তথ্য মতে, পহেলা মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টিরও বেশি জাহাজ ছেড়ে গেছে, যার বড় একটি অংশ ইরানের বন্দর থেকে যাত্রা করেছে।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)