• লিড নিউজ
  • জাতীয়

ভূ-উপরিভাগের পানি ব্যবহারে গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সারফেস ওয়াটার বা ভূ-উপরিভাগের পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‎মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো নিরাপদ পানির অভাব, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। শহরের অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা ভালো এলাকায় বা অ্যাপার্টমেন্টে বসবাস করেন তারা নিজস্ব ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

‎তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় পুরোনো ডিপ টিউবওয়েল পুনঃস্থাপন এবং নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয় নিয়ে আলোচনায় করা হয়। সেখানে পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা শহর পুরোপুরি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা বিপজ্জনক ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এমনকি ঢাকার ভূমি ধসে যাওয়ার মতো সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

‎বিএনপি মহাসচিব আরও বলেন, ২০০১ সালের পর উপকূলীয় অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে ঘুরে দেখার সুযোগ হয়েছিল। সেখানে ছোট ট্যাংকে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেই পানিকে তারা গরম করে ব্যবহার করেন, যেটা তাদের জন্য নিরাপদ পানি। এই বিষয়গুলোরও ওপর আমাদের জোর দেওয়া প্রয়োজন।

‎এছাড়া, হাতিরঝিলের পানি পরিশোধন করে ব্যবহার করা গেলে ঢাকা শহরের একটি বড় অংশের চাহিদা পূরণ সম্ভব হতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৪৪

নিউজ ডেস্ক: বন্যা ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্...

image

‎ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২৮৩৬ মামলা

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের...

image

‎সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছে...

image

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাক...

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি ...

image

‎মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি ...

  • company_logo