• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

‎এদিকে, পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। নতুন মাইলফলকে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম।
‎ 
‎ঐতিহাসিক এই অনুষ্ঠান উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন রাখা হয়েছে। সরকারের পক্ষে এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর প্রধান রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে যুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়...

নিউজ ডেস্কঃ মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগর...

image

‎গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভি...

নিউজ ডেস্কঃ গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের ...

image

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: ...

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ...

image

দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্...

নিউজ ডেস্কঃ বর্তমান বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল প...

image

‎স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ ...

  • company_logo