• লিড নিউজ
  • লাইফস্টাইল

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

  • Lead News
  • লাইফস্টাইল

ফাইল ছবি

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রকৃতির জীবন নিয়ে খেলা। আর প্রতি বছর বিশ্বের নানা দেশে বজ্রপাত শত শত মানুষের প্রাণ কেড়ে নেয় এবং নিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি এখন বিশ্বের অন্যতম বজ্রপাতপ্রবণ অঞ্চলের মধ্যে একটি। বিশেষ করে গ্রীষ্মের শুরু থেকে উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বাড়ে। এরই মধ্যে রোববার (২৬ এপ্রিল) দেশের সাত জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৪ জন, যা সচেতনতার অভাব কতটা ভয়াবহ হতে পারে তা জানা গেছে।

‎সুতরাং বজ্রপাতের সময় নিরাপদ থাকতে দ্রুত কোনো পাকা দালান বা ছাউনিযুক্ত স্থানে আশ্রয় নিন। ঘরের ভেতরে থাকলে জানাল-দরজা বন্ধ রাখুন, বৈদ্যুতিক সরঞ্জাম ও পানির কল ব্যবহার থেকে বিরত থাকুন। বাইরে থাকলে উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন এবং গাড়ির ভেতরে থাকলে জানালা বন্ধ রেখে অবস্থান করুন। কারণ বজ্রপাত হলে নিরাপদ থাকতে সচেতনতা দরকার। সেই সঙ্গে বর্ষার মৌসুমে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করুন, যাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। এ ছাড়া ঝড়প্রবণ এলাকায় থাকলে আগে থেকেই নিরাপদ আশ্রয় ও যোগাযোগের পরিকল্পনা তৈরি করে রাখা উচিত। মনে রাখতে হবে— বজ্রপাতে সতর্ক থাকাবস্থাই সবচেয়ে বড় সুরক্ষা।

‎বজ্রপাত অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী প্রাকৃতিক একটি দুর্যোগ। এতে কেমল শুধু প্রাণহানি নয়, বজ্রাঘাতের কারণে পেশিতে তীব্র ব্যথা, হাড়ভাঙা, কানে কম শোনা, খিঁচুনি, শরীর পুড়ে যাওয়া, চোখে ছানি— এমনকি কার্ডিয়াক অ্যারেস্টের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়।  বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা উচিত। কারণ বজ্রঝড় শুরু হলে দ্রুত শক্ত ও নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নিন। সম্পূর্ণ বন্ধ গাড়িও নিরাপদ হতে পারে। খোলা জায়গা, ঝুপড়ি বা অস্থায়ী আশ্রয় এড়িয়ে চলতে হবে। ঘরের ভেতরে থাকলেও সতর্ক থাকা উচিত।

‎কারণ ঝড় চলাকালে জানালা ও দরজা থেকে দূরে থাকুন। বজ্রপাত সরাসরি ভবনে না পড়লেও বৈদ্যুতিক প্রভাবে ছড়িয়ে পড়তে পারে। আর বজ্রপাতের সময় সুইমিংপুল, নদী, হ্রদ বা যে কোনো জলাশয় থেকে দূরে থাকা উচিত। কারণ পানি বিদ্যুৎ পরিবাহিত করে। তাই এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ঝড়ের সময় বাইরে থাকলে কখনোই গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাত সাধারণত উঁচু গাছে পড়ে এবং সেখান থেকে বিদ্যুৎ মাটিতে প্রবাহিত হয়। এতে কাছাকাছি থাকা ব্যক্তিও তড়িতাহত হতে পারেন। বজ্রপাতের সময় খালি পায়ে থাকা ঝুঁকিপূর্ণ। রাবারের সোলযুক্ত জুতা বা স্যান্ডেল পরলে মাটির মাধ্যমে প্রবাহিত বিদ্যুতের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

‎এ ছাড়া ঝড়ের সময় তারযুক্ত ফোন, কম্পিউটার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের কারণে বিদ্যুৎ প্রবাহে অতিরিক্ত চাপ পড়ে যন্ত্র নষ্ট বা শক লাগার ঝুঁকি থাকে। আর বেড়া, লোহার খুঁটি, ছাতা বা যে কোনো ধাতব বস্তু বিদ্যুৎ পরিবাহিত করতে পারে। তাই এসব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। বজ্রধ্বনির অন্তত ৩০ মিনিট পর বাইরে বের হওয়া নিরাপদ। কারণ ঝড় কমে গেলেও বজ্রপাতের ঝুঁকি পুরোপুরি শেষ হয় না।

‎বজ্রপাতের ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ে শিশুদের শেখানো জরুরি। অনেক সময় দেখা যায়, শিশুরা অনেক বেশি ভয় পায়। তাই তাদের আগে থেকেই সচেতন করতে হবে, যাতে সংকটের সময় একা থাকলেও নিজেকে সুরক্ষিত রাখতে পারে। 

মন্তব্য (০)





image

থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি, প্রতিরোধে...

নিউজ ডেস্ক : বাংলাদেশে থ্যালাসেমিয়া এখন একটি বড় জনস্বাস্থ্...

image

বৈশাখে বাড়িতে অতিথি, আপ্যায়ন করুন আম ও দইয়ের লাচ্ছি দিয়ে

নিউজ ডেস্ক : বৈশাখে বৃষ্টির বদলে শুরু হয়েছে কাঠ ফাটা রোদ। এই...

image

এবার আরও স্বল্পমূল্যের এআই মডেল উন্মোচন করল ডিপসিক

তথ্য প্রযুক্তি ডেস্ক : চীনের স্টার্টআপ ডিপসিক শুক্রবার নতুন একটি কৃত্রিম...

image

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। বাইরে...

image

ডায়াবেটিস, গর্ভাবস্থা কিংবা কিডনির সমস্যায় ডাল খাওয়া যাবে...

নিউজ ডেস্ক : ডাল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ...

  • company_logo