• লিড নিউজ
  • শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎আজ রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা সংবাদে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‎সেখানে আরও বলা হয়েছে, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

‎প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সঙ্গে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।

‎জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকাসহ কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

‎এছাড়া, প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার কারো নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo