• তথ্য ও প্রযুক্তি

এক্স হ্যান্ডেলেও করা যাবে মেসেজ, চালু হলো ‘এক্সচ্যাট’

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন সামাজিকমাধ্যম এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট।  শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু বার্তা আদান-প্রদানই নয়, এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ অ্যাপ এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিকমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা বিস্তৃত করতে চায়। যদিও আগে এক্সকে ‘সবকিছুর অ্যাপ’ বা ‘এভরিথিং অ্যাপ’ বানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা থেকে কিছুটা ভিন্ন দিকেই ইঙ্গিত করছে।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এমনকি স্ক্রিনশট ব্লক করার মতো ফিচারও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাবে।

তবে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিছু বিশেষজ্ঞের মতে, এ অ্যাপটি জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এখনও কম নিরাপদ হতে পারে। তাই নতুন সংস্করণে নিরাপত্তা কতটা উন্নত হয়েছে তা সময়ই বলে দেবে।

এদিকে এক্স জানিয়েছে তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, হারিয়ে যাবে না ২৪ ঘণ্টার আপডেট

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্...

image

আইফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণ জানেন কি?

তথ্য প্রযুক্তি ডেস্ক : এখন অনেকের পকেটেই আইফোন দেখা যায়। আগে আইফোন শুধুম...

image

বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় অনুবাদ মাধ্যম ‘গুগল ট্রান্সলেট&rsqu...

image

বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো...

নিউজ ডেস্কঃ জনপ্রিয় অনুবাদ মাধ্যম ‘গুগল ট্রান্সলেট&rsq...

image

যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে

নিউজ ডেস্ক : ফেসবুক (মেটা) থেকে আয় করার অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo