ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল হলেও আলোচনার পথ একদম বন্ধ হয়ে যায়নি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি তেহরানের উদ্দেশ্যে বলেন, তারা (ইরান) যখন খুশি আমাদের কল করতে পারে। এর মাধ্যমেই তিনি আলোচনার বল ইরানের কোর্টে ঠেলে দিয়েছেন।
এর আগে খবর ছড়িয়েছিল যে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে ইসলামাবাদ সফর করবেন। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়।
এই সফর বাতিলের মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে তারা এখনো কিছু ভাবেননি।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাগচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ ত্যাগ করেছেন। আরাগচির এই সফরের পরপরই ট্রাম্পের প্রতিনিধিদের সফর বাতিলের খবর এবং ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সব মিলিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ এখন তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর অনেকটাই নির্ভর করছে।
সূত্র: আলজাজিরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)