• লিড নিউজ
  • জাতীয়

প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চক্রটি অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত। 

ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল প্রচারণাই গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে কান না দিয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চীন সফর ফলপ্রসূ: মাহদী আমিন

নিউজ ডেস্ক : কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, আন্তর্জা...

image

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি' পরিকল্পনা দ্রুত ব...

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ...

image

‎নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর ...

নিজস্ব প্রতিবেদকঃ নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্য...

image

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ...

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্...

image

‎প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জ...

  • company_logo