• লিড নিউজ
  • জাতীয়

দেশ-জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার— এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয় বরং জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী।

‎বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিয়াম ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন।

‎তিন দশকের বেশি সময় পর, আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলেও জানান তিনি।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার। মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্ববান প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার।’

‎উন্নয়নের সফল প্রতিটি স্তরে স্তরে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলে জানান সরকারপ্রধান।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার নির্বাচনি ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে।’

‎তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার।’

‎প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্যের প্রসারে ওয়ান স্টপ সার্ভিস করে সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo