ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করেছেন এবং তাকে ‘ফিদেল কাস্ত্রোর বংশধর’ বলেও উল্লেখ করেছেন।
গত ২২ এপ্রিল ‘দ্য মেগিন কেলি শো’-তে অংশ নিয়ে কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর কথিত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ব্র্যান্ড। একই সঙ্গে তিনি তাদের ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্ক নিয়েও কথা বলেন।
ব্র্যান্ড বলেন, পেরি ‘যেকোনো মুহূর্তে হুঁশে ফিরতে পারেন’ এবং এ কারণে এই জুটির দিকে নজর রাখতে বলেও মন্তব্য করেন। ট্রুডোর রাজনৈতিক আচরণের বিভিন্ন দিক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি এক ঘটনায় ট্রুডো ‘কানাডার পার্লামেন্টে একজন প্রকৃত নাৎসিকে আমন্ত্রণ জানিয়েছিলেন’ বলেও দাবি করেন ব্র্যান্ড।
তবে পেরির সাবেক সঙ্গী অরল্যান্ডো ব্লুম সম্পর্কে ভিন্ন সুরে কথা বলেন ব্র্যান্ড। তাকে তিনি ‘দারুণ’ বলে বর্ণনা করেন।
২০১০ সালের অক্টোবর মাসে রাসেল ব্র্যান্ড ও কেটি পেরির বিয়ে হয়। তবে এক বছরের কিছু বেশি সময় পর তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০১১ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়।
সম্পর্ক ভাঙার দায় নিজের কাঁধেই নেন ব্র্যান্ড। তিনি বলেন, ‘এটা আমারই দোষ ছিল। আমি দ্রুত বিয়ের জন্য চাপ দিয়েছিলাম, কারণ নিজেকে অপর্যাপ্ত ও অনিরাপদ মনে হতো। মনে করতাম, ওকে বিয়ে করলে আমি যেন আরও ভালো ও গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠব’।
তিনি আরও বলেন, এ ধরনের প্রত্যাশা সম্পর্কের ওপর চাপ তৈরি করেছিল। বৈশ্বিক সাফল্য থাকা সত্ত্বেও পেরি যে ‘একজন স্বাভাবিক মানুষ’—সেটিও উল্লেখ করেন তিনি।
ব্র্যান্ড জানান, পেরির ক্যারিয়ার দ্রুত এগিয়ে যাওয়ার সময় তিনি নিজেকে একাকি অনুভব করতেন। তার ভাষায়, সে সময় তিনি ‘খুবই একা’ বোধ করতেন।
বর্তমান সঙ্গীকে নিয়ে সমালোচনা করলেও কেটি পেরি সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন ব্র্যান্ড। তিনি পেরিকে ‘অত্যন্ত মায়াবী’, ‘খুব সুন্দর একজন মানুষ’ এবং ‘অবিশ্বাস্য রকম পরিশ্রমী’ বলে বর্ণনা করেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে তার...
নিউজ ডেস্ক : সম্প্রতি, ‘আমাকে আশ্বাস দিয়ে, ব্যবহার কর...
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপ...
বিনোদন ডেস্ক : আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে পপসম্র...
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি অভিনে...

মন্তব্য (০)