ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য টোল বা ফি মওকুফ করেছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা আমি জানি না।’
তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই ছাড়ের সুবিধা কার্যকর করার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার নাম উল্লেখ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আদায়ের ঘোষণা দিয়েছিল ইরান। তবে রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের জন্য এই ফি মওকুফের সিদ্ধান্ত ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)