• লিড নিউজ
  • খেলাধুলা

‎থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চীনে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস কাবাডিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১–৩৪ পয়েন্টে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

‎বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশকে। শুরুতে থাইল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের গতি ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের লিড নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ, যা পরে ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়।

‎পুরো ম্যাচে বাংলাদেশ ৫১ পয়েন্ট সংগ্রহ করে, আর থাইল্যান্ড থেমে যায় ৩৪ পয়েন্টে। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই আধিপত্য দেখায় বাংলাদেশ দল। শেষ দিকে থাইল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের কৌশলী খেলায় তারা ব্যবধান কমাতে পারেনি।

‎এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo