ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শান্তর সেঞ্চুরিতে শুরুর ধাক্কা কাটিয়ে ভালো সংগ্রহের পথে বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে খাদে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে শান্ত-লিটনের ব্যাটে। দু'জনের ১৬০ রানের জুটি বদলে দিয়েছে খেলার গতিপথ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ডাক হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার তানজিদ তামিম ফেরেন ৫ বলে ১ রান করে। দুটি চারে ২৬ বলে ১৮ করা সৌম্য সরকার আউট হলে অনেকটা চাপেই পড়ে বাংলাদেশ।
তবে লিটনকে সাথে নিয়ে উইকেট সামলে নাজমুল হাসান শান্তর দৃঢ় ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে টাইগাররা। আস্তে আস্তে ১০০ ছাড়ায় তাদের জুটি। ছাব্বিশতম ওভারে এসে শান্ত তুলে নেন ফিফটি। ফিফটি করতে ৭০ বল খেলেন শান্ত।
অপরদিকে ৭১ বল খেলে ফিফটি তুলে নেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি। ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন লিটন।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন তাওহীদ হৃদয়। হৃদয়কে সাথে নিয়ে সেঞ্চুরির দিকে আগান শান্ত। ১১৩ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরি করা শান্ত ১০৫ রানে লেনক্সকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় ধরা পরেন স্মিথের হাতে। সাতে নেমেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)