ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শ্রেণিতে পাঠদান চলাকালীন নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।
মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে অনুমোদিত ব্যানার প্রদর্শন এবং নিজস্ব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।
আদেশে উল্লেখ করা হয়, ২ মে বেলা ৩টায় সিলেট থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়েই সারাদেশে একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)