• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের দেয়াল লিখন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে  ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, হল ও সীমানা প্রাচীরে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা লাল-কালো রঙ দিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়ালে ফুটিয়ে তোলেন। স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল– “সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুতু দে”, “গুপ্ত মুক্ত হল”, “দড়ি ধরে মারো টান, গুপ্ত হবে খান খান”, “শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না” এবং “গুপ্তদের প্রবেশ নিষেধ”।

দেয়াল লিখন চলাকালে সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ছাত্রশিবির। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বা গোপনীয় রাজনীতির ঠাঁই হবে না। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো অপচেষ্টা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মামুন সরকার বলেন, ‘শিবির প্রতিটি ক্যাম্পাসে একদিকে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চায়, অন্যদিকে ঠিকই গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই রাজনীতি হবে প্রকাশ্যে। গোপনে প্রেম হয়, রাজনীতি নয়।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ থেকে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গুপ্ত রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো। যদি কেউ গোপনে রাজনীতি করার চেষ্টা করে, তবে ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ ধরে এবং দেশব্যাপী ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী প্রচারণার অংশ হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo