ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় শোবিজ জগতের কয়েকজন পরিচিত মুখের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই তালিকায় স্থান পাননি।
রুমানা মোর্শেদ, কনকচাঁপা ও বেবী নাজনীনের মতো পরিচিত ব্যক্তিরাও দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই প্রেক্ষিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল— এসব তারকাকে শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’
বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...
বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...
বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...
বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

মন্তব্য (০)