ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্ট শহরে পারিবারিক কলহের জেরে বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে। গত আজ (রোববার, ১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শ্রেভপোর্টের পুলিশ প্রধান ওয়েন স্মিথ জানিয়েছেন, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। গুলিবর্ষণের এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের সঙ্গে গাড়ি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলিতে নিহত হন।
স্মিথ আরও জানান, নিহত শিশুদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন ওই বন্দুকধারীর আত্মীয় ছিল। তিনি এই ঘটনাকে বর্ণনা করে বলেন, ‘এটি আমাদের অধিকাংশের দেখা যেকোনো ঘটনার চেয়ে আলাদা এবং ভয়াবহ একটি ঘটনা।’
লুইজিয়ানা স্টেট পুলিশ জানিয়েছে, শ্রেভপোর্ট পুলিশের অনুরোধে তাদের গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। আজ (রোববার, ১৯ এপ্রিল) সকালে বসিয়ার সিটিতে ধাওয়া করার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ব্যক্তি নিহত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)