ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার জন্য দ্বিতীয় দফার বৈঠকে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বসার কথা ছিল ইরানের। তবে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনার কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। একইসঙ্গে আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামো (ফ্রেমওয়ার্ক) চূড়ান্ত করতে হবে বলেও জানান তিনি। খবর জিও নিউজের।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনীতিকদের মতে, ইসলামাবাদে দ্রুত বৈঠকের আয়োজন করা কঠিন হওয়ায় তা হওয়ার সম্ভাবনা কম।
তুরস্কের আনতালিয়ায় এক কূটনৈতিক ফোরামের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খাতিবজাদেহ বলেন, ‘আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে যেতে চাই না, যা ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর অজুহাত হতে পারে।’
তিনি আরও বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ এবং ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে ব্যতিক্রম হিসেবে দেখার চেষ্টা চুক্তিতে পৌঁছাতে বাধা দিচ্ছে।
খাতিবজাদেহ স্পষ্টভাবে বলেন, ‘ইরান কখনোই আন্তর্জাতিক আইনের বাইরে কোনো ব্যতিক্রম হতে রাজি নয়। আমরা যা কিছু মেনে নেব, তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিয়মের মধ্যেই হবে।’
হরমুজ প্রণালি বন্ধের খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার ঘোষণা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি ভঙ্গ করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সতর্ক করে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে, তাহলে তার পরিণতি তাদের ভোগ করতে হবে।’
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। আসিম মুনির তেহরানে তিন দিনের সফরে ইরানের শীর্ষ নেতৃত্ব ও শান্তি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)