• বিনোদন

‘একজন চিংড়ি প্রিয় পরী’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন। জনপ্রিয় এ অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রে। তিনি প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনামে থাকেন। নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমনিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি কাজ রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে। খুশিভরা আনন্দে রান্না করছেন তিনি।

অভিনেত্রী ১৬ সেকেন্ডের এ ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনরা সানন্দে গ্রহণ করেছেন। এক নেটিজেন লিখেছেন— এভাবে রান্নার সময় পরীমনির মতো তারাও নাচেন।

পোস্ট করা ভিডিওতে আরও দেখা যায়, এদিন পরীমনির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর ও আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমনি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— একজন চিংড়ি প্রিয় পরী হি হি...।

মন্তব্য (০)





image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...

image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

  • company_logo