ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আট যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে। খবর রয়টার্সের
কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা ৩৯ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বিক্ষোভের সময় সহিংসতা, ভাঙচু...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য ক...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার...
আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শাসনব্যবস্থা এতটাই উগ্র...

মন্তব্য (০)