• বিনোদন

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার’। কোনো নায়ক ব্যতীত চার নায়িকাকে নিয়ে ছবিটি নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এর পরিচালক রায়হান রাফী। এতে অভিনয় করা চার নায়িকার মধ্যে সবথেকে বেশি আলোচনা ও প্রশংসায় ভাসছেন নাজিফা তুষি। 

ছবিটিতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। 

জানা গেছে, এই চরিত্রটিতে প্রথমে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরে বুবলীর কাছে প্রস্তাব যায়। 

এ প্রসঙ্গে অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গল্পে তার চরিত্রের উপস্থাপন পছন্দ হয়নি বলেই তিনি ছবিটিতে অভিনয় করতে রাজি হননি। চরিত্রের গভীরতা ও উপস্থাপন নিয়ে সন্তুষ্ট না হওয়ায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রেই যুক্ত হন বুবলী। 

অবশ্য অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া কাজে অভিনয় করা বুবলীর জন্য এবারই প্রথম নয়। অভিনয়জীবনের শুরুর দিকে বুবলীর অন্যতম আলোচিত সিনেমা ‘বসগিরি’-তেও প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। কিন্তু পরে নানা কারণে সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। এরপর সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। সিনেমাটি এই নায়িকাকে তুমুল আলোচনায় নিয়ে আসে। 

এদিকে বিনোদন জগতে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে, ‘রংবাজ’ সিনেমাকে কেন্দ্র করেই অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে জটিলতার সূচনা হয়েছিল। ফলে ‘প্রেশার কুকার’ ঘিরে নতুন এই তথ্য সামনে আসায় পুরোনো সেই প্রসঙ্গও আবার আলোচনায় এসেছে। 

‘প্রেশার কুকার’ সিনেমা–সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, একটি সিনেমার জন্য একাধিক শিল্পীর কাছে প্রস্তাব যাওয়া সিনেমাজগতে স্বাভাবিক ঘটনা। কোনো শিল্পীর কাছে চরিত্র বা গল্প ভালো লাগলে তিনি কাজটি করেন, না হলে তা ফিরিয়ে দেন—এতে অস্বাভাবিক কিছু নেই। 

রায়হান রাফির ‘প্রেশার কুকার’ সিনেমায় শবনম বুবলী ও নাজিফা তুষি ছাড়া আরও অভিনয় করেছেন স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমাটি চার নারীর সংগ্রামের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে। 

জানা গেছে, ঢাকা শহরের নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম—এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা ছবিটিতে তুলে ধরা হয়েছে। 

মন্তব্য (০)





  • company_logo